559074054 122138045642923371 998152590682476066 n

মোঃ আনোয়ারুল ইসলাম দিনাজপুর আসন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১, দিনাজপুর-৬ (বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য মনোনীত, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আনোয়ারুল ইসলাম দিনাজপুর জেলা ও দিনাজপুর জেলা দক্ষিণের আমীর ছিলেন দীর্ঘ ১৫ বছর। 

চলো একসাথে গড়ি বাংলাদেশ।

মোঃ আনোয়ারুল ইসলামের জন্ম ১৩ জুলাই ১৯৬১ সালে হাকিমপুর উপজেলার দেবখন্ডা গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর মরহুম কোবাদ হোসেন মন্ডল (বিরামপুর সরকারি কলেজ প্রতিষ্ঠা ও পরিচালনায় যার ভূমিকা অগ্রগণ্য) ও মরহুমা আমেনা বেগমের ঘরে। তিনি এ অঞ্চলে প্রায় চার দশক ধরে ইসলামী আন্দোলন ও কল্যান- মুখী রাজনীতির অন্যতম নিবেদিত প্রাণ। দীর্ঘদিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, দিনাজপুর জেলা ও দিনাজপুর জেলা দক্ষিণের আমীরের দায়িত্ব পালন করেন। তিনি আল মারুফ ট্রাস্টের (যার অধীনে এ অঞ্চলের অন্যতম সেরা আদর্শ স্কুল পরিচালিত) অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান। অত্র এলাকার চিকিৎসাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বিরামপুরের ডায়াবেটিক এন্ড হেলথ কেয়ার সেন্টারের চেয়ারম্যান। দিনাজপুর-৬ আসনের মানুষের পাশে থাকায় বারবার পড়েছেন ফ্যাসিবাদের রোষানলে। এ অঞ্চল মোঃ আনোয়ারুল ইসলামের জন্মভূমি। এ অঞ্চলের মাটি, মানুষ, ভাষা তার শক্তি।

দিনাজপুর-৬ আসনের জনগণের প্রতি মোঃ আনোয়ারুল ইসলাম এর প্ৰতিশ্ৰুতি

১। বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন এবং প্রশাসনিক কাঠামো সহ অন্যান্য সুযোগ সুবিধা সহজলভ্য
     করার লক্ষ্যে বিরামপুর জেলা বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহণ।
২। রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট ও জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থাকে আরো নিরাপদ ও
      আধুনিকায়ন করা এবং বিরামপুর কলাবাগান থেকে মির্জাপুর রেলগেট পর্যন্ত রোড ডিভাইডার নির্মাণের ব্যবস্থা গ্রহণ।
৩। সময় ও জীবন বাঁচাতে ঘোড়াঘাট রেল ঘুন্টিতে ফ্লাইওভার ও বিরামপুর রেল স্টেশন সংলগ্ন রেল ক্রসিং এ ওভারপাস এবং বিরামপুর
      বিছকিনী হাই রোড থেকে টাটকপুর পর্যন্ত বাইপাস করণের উদ্যোগ গ্রহণ ।
৪। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সম্পূর্ণ ডিজিটালাইজড, অটোমেশন এবং দ্রুত পণ্য খালাসের জন্য অত্যাধুনিক কন্টেইনার
      টার্মিনাল নির্মাণ।
৫। নবাবগঞ্জে পৌরসভা প্রতিষ্ঠা করে সকল নাগরিক সুবিধা নিশ্চিত করা ও ভাদুরিয়া এলাকায় স্থায়ী আধুনিক পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য
      প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ।
৬। ঘোড়াঘাটের করতোয়া নদী ভাংগন রোধে ব্যবস্থা গ্রহণ ও হাজিরঘাটে সেতু নির্মাণ। এছাড়াও শহরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয়
       অবকাঠামো উন্নয়ন।
৭। বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীসহ যাবতীয় ভাতাসহ সকল সরকারি অনুদান জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হকদারদের মাঝে স্বচ্ছভাবে বিতরণ।
৮। চার উপজেলায় শিক্ষার মান উন্নয়নে মডেল শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, উচ্চশিক্ষার জন্য চার উপজেলার কলেজগুলোতে অনার্স চালু করা
      এবং যে কলেজগুলোতে অনার্স চালু আছে সেখানে অনার্সের সাবজেক্ট বৃদ্ধি করা।
৯। তরুণ ও যুব সমাজের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সন্ত্রাস ও মাদকের কবল থেকে রক্ষায় দৃঢ় পদক্ষেপ
      গ্রহণ এবং কিশোরদের সুস্থ মানসিক বিকাশে সামাজিক পদক্ষেপ গ্রহণ ।
১০। নারীর নিরাপদ কর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিত করা।
১১ । আধুনিক কৃষি প্রযুক্তি, হিমাগার ও উৎপাদিত ফসলের ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করে কৃষকদের সমৃদ্ধ করা।
১২। নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলায় আধুনিক ক্রীড়া অবকাঠামো ও স্টেডিয়াম নির্মাণ এবং দর্শনীয় স্থান সংরক্ষণ
        ও পর্যটন কেন্দ্র নির্মাণে উদ্যোগ গ্রহণ ।
১৩। হিলি রেলস্টেশনের আধুনিকায়ন ও আন্তঃনগর ট্রেনের স্টপেজ নিশ্চিত করা।
১৪ । মাদক, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়তে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক উদ্যোগ গ্রহণ ।
১৫। সকল ধর্মের ধর্মীয় ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে আলাদা সংস্কৃতি ক্ষেত্র গড়ে তোলা
        হবে।
১৬। চার উপজেলার সরকারি হাসপাতালগুলোর বিদ্যমান শয্যা বৃদ্ধি ও অত্যাধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা। স্বাস্থ্য সেবা মানুষের
        দোরগোড়ায় পৌঁছেনোর লক্ষ্যে চার উপজেলার কমিউনিটি ক্লিনিক এ উপস্বাস্থ্য কেন্দ্রগুলোকে আধুনিকায়ন সহ সচলীকরণ। মা ও
        শিশুদের জন্য বিশেষ স্বাস্থ্য সেবা প্রদান ।
১৭। সাংবাদিকদের আর্থ-সামাজিক নিরাপত্তার জন্য বিশেষ ফান্ড গঠন করা।

দাঁড়িপাল্লায় ভোট দিন। শাসক নয়, সেবক নিন

আমাদের অঙ্গীকার​

জলাবদ্ধতা দূরীকরণ।

কাঁচা রাস্তা পাকাকরণ।

আলু প্রক্রিয়াকরণ সুবিধা স্থাপন।

রেল ও লোকোমোটিভ উন্নয়ন।

এক নজরে চার থানা।

এক নজরে আমার নির্বাচনী এলাকা

ভোটার

ইউনিয়ন/পৌর

ভোটকেন্দ্র

ভোটদান কক্ষ

+

জিতবে এবার দাঁড়িপাল্লা।

দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন ।

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি দিনাজপুর-৬ আসনে, হাকিমপুরে, বিরামপুরে, নবাবগঞ্জে, ঘোড়াঘাটে আপনার সে ভোট হোক গণভোটে ‘হ্যাঁ’, মোঃ আনোয়ারুল ইসলামের ‘দাঁড়িপাল্লা’য়। 

426520600 122100046910216750 7709185914361979619 n

বিরামপুর উপজেলা।

আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন একটি স্মার্ট ও মডেল উপজেলা হিসেবে বিরামপুরকে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

hakimpur

হাকিমপুর উপজেলা।

ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং উন্নত অবকাঠামো নির্মাণের মাধ্যমে হাকিমপুরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করা হবে।

nowabgonj

নবাবগঞ্জ উপজেলা।

নবাবগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করে পর্যটন ও কৃষিনির্ভর শিল্পের বিকাশে আমরা কাজ করে যাব।

618798832 122153672828923371 4957181910291375639 n

ঘোড়াঘাট উপজেলা।

ঐতিহ্যবাহী ঘোড়াঘাটকে একটি উন্নত ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ।

gono vot

গণভোটে হ্যাঁ বলি।

উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে ১২ ফেব্রুয়ারি গণভোটে 'হ্যাঁ' জয়যুক্ত করুন।

4

ভবিষ্যৎ পরিকল্পনা।

তরুণ প্রজন্মের কর্মসংস্থান এবং আধুনিক শিক্ষা ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করাই আমাদের আগামীর পথচলা।

anarul islam (1)

জনগণের সেবায় আমাদের অঙ্গীকার।

চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত সমাজ

আমরা প্রতিটি পাড়া ও মহল্লাকে দখলদার, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত রাখবো ইনশাআল্লাহ।

সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা

সাধারণ মানুষের হক রক্ষা এবং ইনসাফ কায়েমের মাধ্যমে সামাজিক শান্তি নিশ্চিত করা হবে।

আধুনিক ও সমৃদ্ধ জনপদ

শিক্ষা, স্বাস্থ্য এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ৪টি উপজেলাকেই ডিজিটাল ও স্মার্ট করে গড়ে তোলা হবে।

দিনাজপুর-৬ আসনের সর্বশেষ আপডেট পেতে যুক্ত থাকুন।